০২:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
এখন পযন্ত দেশে পুলিশের ৫৩৭ সদস্য করোনায় আক্রান্ত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৬:৩৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / 73
অনলাইন ডেস্ক
করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে পুলিশে। সারা দেশে এ পর্যন্ত ৫৩৭ জন পুলিশ সদস্য এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
পুলিশ সদর দপ্তর এসব তথ্যোর পাশাপাশি আরো জানা গেছে, আক্রান্তদের মধ্যে গত দুদিনে সংক্রমণে রাজধানীতে পুলিশের আরো দুই সদস্যের মৃত্যু হলো। এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন তিন পুলিশ সদস্য। এরপরও বাকিরা জীবনের ঝুঁকি নিয়েই মানুষকে বাঁচাতে সেবা দিয়ে চলেছেন নিরলসভাবে।
নিজেরা সংক্রমিত হওয়ার ভয়, পরিবার পরিজনের পিছুটান উপেক্ষা করে মানুষের জন্য কাজ করতে গিয়েই তারা মূলত করোনায় আক্রান্ত হচ্ছেন। তবে শুরুতে পুলিশের মধ্যে সুরক্ষা সরঞ্জামের অভাব থাকলেও তা এখন অনেকটাই কমে এসেছে।
বিশেষ করে বর্তমান আইজিপি দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশের সুরক্ষা সরঞ্জাম আরো বাড়িয়েছেন বলে জানা গেছে। এখন যা আছে তাই দিয়েই পুলিশ সদস্যরা করোনাযুদ্ধ সফলতার সঙ্গে মোকাবিলা করছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সারা দেশে মোট ৫৩৭ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পাশাপাশি বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে ১ হাজার ৩২ জন পুলিশ সদস্য কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) রাখা হয়েছে।
আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৭২ জন। তাদের মধ্যে ১১ জন নারী সদস্য রয়েছেন। পুরুষ ২৬১ জন।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সারা দেশে ১৬ নারী পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। একজন এসপি, ৪ জন অতিরিক্ত এসপি, ২ জন এএসপি, ১২ জন পুলিশ পরিদর্শক, এসআই থেকে সার্জেন্ট ৫৫ জন, এএসআই ৬৬ জন, ২০ জন নায়েক ও ৩৩১ জন কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন।





















