০২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্মৃতিময় ব্যাট-জার্সি নিলামে তুলছেন আজহার

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৪:১৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
  • / 78

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আর্থিক সহায়তা দিতে ব্যক্তিগতভাবে আবারো এগিয়ে এলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলি। এবার নিজের প্রিয় ব্যাট ও জার্সি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০১৬ সালের ২৯ অক্টোবর বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে দিবা-রাত্রির টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন আজহার। দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৩০২ রান করেছিলেন। তাই ব্যাটটি তার কাছে চিরস্মরণীয়। এবার সেই ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আর ২০১৭ সালে ভারতকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিলো পাকিস্তান। ঐ দলের সদস্য ছিলেন তিনি। শিরোপা জয়ের সেই জার্সিটিতে দলের সকল খেলোয়াড়ের অটোগ্রাফ নিয়েছিলেন আজহার। ব্যাটের পাশাপাশি জার্সিটিও নিলামের তোলার সিদ্ধান্ত নিলেন তিনি।
এ ব্যাপারে আজহার বলেন, ‘আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট সামগ্রী নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি, যেন অসহায়-দুস্থদের সহায়তা করা যায়। দিবা-রাত্রির টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরি করা ভাগ্যবান খেলোয়াড় আমি। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর জার্সিতে সবার অটোগ্রাফ নিয়েছিলাম। ঐ দলের সদস্য হতে পেরে আমি গর্বিত। এই কঠিন সময়ে এসব যদি মানুষের উপকারে আসে, তবে আমি খুব বেশি খুশি হবো।’
নিলামে ব্যাট ও জার্সির ভিত্তি মূল্য রাখা হয়েছে ১০ লাখ পাকিস্তানি রুপি। অনলাইনে হবে এই নিলাম কার্যক্রম। আগামী বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে এই অনলাইন নিলাম।

Please Share This Post in Your Social Media

স্মৃতিময় ব্যাট-জার্সি নিলামে তুলছেন আজহার

প্রকাশ : ০৪:১৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০