০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
প্রধানমন্ত্রীর নেতৃত্বেই করোনার অন্ধকার কাটবে: তোফায়েল
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / 55
অনলাইন ডেস্ক
সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি। এখন তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে করোনা দুর্যোগ কাটিয়ে আমরা আলোর পথে নিয়ে যাবো। অন্ধকারের পরে আলো আমাদের জীবনে আসবেই। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী যেসব নির্দেশনা দিয়েছেন তা মেনে চললে আমারা আশা করি দেশকে রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। সততার সাথে নিষ্ঠার সাথে দূরত্ব মেনে নিয়ম কানুন অনুসরণ করে চলতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা দুর্যোগে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশবাসীর পাশে রয়েছে। আমরা ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি। না খেয়ে কোন মানুষ কষ্ট পাবে না।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১২ টায় ভোলা সদর উপজেলা পরিষদের হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধনকালে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
করোনা ভাইরাসের কারণে ভোলায় পবিত্র রমজান মাসে ঘরে থাকা বিভিন্ন পেশার কর্মহীন ১০ হাজার পরিবারের ঘরে ঘরে ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের পক্ষ থেকে ইফতার ও খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।
সামাজিক দূরত্ব নিশ্চিত করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ নেতারা এই খাদ্যসমূহ ঘরে ঘরে পৌঁছে দিবেন। এতে থাকছে চাল, ডাল, আলু, ছোলা, চিনি, তেল, পেঁয়াজ, খেজুরসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী।





















