০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সরকার মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন : নাসিম
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:১৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
- / 84
অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, করোনা ভাইরাসের এই সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বর্তমান সরকার কর্মহীন ও দরিদ্র মানুষের দুঃখ কষ্ট লাঘবে ১০ টাকা কেজি দরে চাল সরবরাহ করছেন। অসহায় মানুষের ঘরে ঘরে চিকিৎসা ও খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন।
মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে চতুর্থবারের মতো ভিডিও বার্তায় তার নির্বাচনী এলাকা কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভিডিও বার্তায় করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় জনগণকে ধৈর্য্য ধারণ করে ঘরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে একটি সংকটকাল অতিবাহিত হচ্ছে। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে অসহায় মানুষের ঘরে ঘরে চিকিৎসা ও খাদ্য সহায়তা পৌছে দেয়া অব্যাহত রয়েছে।





















