১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ৭ চিকিৎসকসহ ২৭ জনের করোনা শনাক্ত,আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৪:৪৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
  • / 65

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাত চিকিৎসকসহ ১৭ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এ খবর পাওয়ার পর লকডাউন করে দেওয়া হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, আজ জেলার ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের অধিকাংশই আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারী হওয়ায় আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩৫ জনে দাঁড়ালো বলে তিনি জানান।
তিনি আরো জানান, জেলার চার উপজেলা থেকে ২৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১০৫টি নমুনা কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ দুপুরে সেখান থেকে ২৭ জনের করোনা শনাক্তের খবর জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

চুয়াডাঙ্গায় ৭ চিকিৎসকসহ ২৭ জনের করোনা শনাক্ত,আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

প্রকাশ : ০৪:৪৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০