০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সীতাকুণ্ডে শিকারির ফাঁদে মায়া হরিণের মৃত্যু
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:২২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- / 112
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডে মৃত অবস্থায় একটি মায়া হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। আজ সোমবার সকালে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর গ্রাম থেকে জবাই করা অবস্থায় হরিণটি উদ্ধার করা হয় বলে জানান চট্টগ্রাম বনবিভাগের (উত্তর) শীতলপুর বীট অফিসের কর্মকর্তা জাকির হোসেন।
জানান, সকালে টহল দেওয়ার সময় এক লোক বস্তা নিয়ে যেতে দেখে সন্দেহ হয়। তাকে থামতে বললে, সে বস্তা ফেলে দৌড়ে পালায়। বস্তা খুলে জবাই করা মায়া হরিণটি পাওয়া যায়।
তিনি বলেন, ‘আমরা ধারণা করছি বনের মধ্যে ফাঁদ পেতে এ হরিণটিকে ধরা হয়েছে। পরে জবাই করে সেটিকে নিয়ে যাওয়া হচ্ছিল।’
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা বখতেয়ার নূর সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে বলেন, খবর পেয়ে তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শ করে হরিণটিকে মাটিচাপা দিতে নির্দেশ দিয়েছেন।





















