১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা সংক্রমণ অব্যাহত থাকলে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান :প্রধানমন্ত্রী

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:৩৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
  • / 72

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘যখন এটা (করোনাভাইরাসের সংক্রমণ) থামবে, আমরা তখনই (শিক্ষাপ্রতিষ্ঠানগুলো) খুলবো।’
আজ সোমবার সকাল ১০টায় করোনা পরিস্থিতি নিয়ে গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্যকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘এখন আমাদের ফসল উঠছে। এরপর ফসল লাগাতে হবে বা কিছু কিছু জীবন যাপন আমাদের আস্তে আস্তে উন্মুক্ত করতে হবে। সেখানেও সবাই নিজেদের সুরক্ষিত রেখেই কাজ করবেন। সেটাই আমরা অনুরোধ করবো। স্কুল আমরা এখন খুলবো না। শিক্ষাপ্রতিষ্ঠান একটাও খুলবে না। সেটা আমরা কখন খুলবো? অন্তত সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ সবই বন্ধ থাকবে, যদি করোনাভাইরাস তখনো অব্যাহত থাকে। যখন এটা থামবে, আমরা তখনই খুলবো।’

Please Share This Post in Your Social Media

করোনা সংক্রমণ অব্যাহত থাকলে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান :প্রধানমন্ত্রী

প্রকাশ : ০৫:৩৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০