০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ কিছু সবজিতে বাড়বে শিশুর উচ্চতা

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১০:০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
  • / 102

সন্তানের উচ্চতা নিয়ে সব অভিভাবকেরই থাকে মাথা ব্যথা। সুস্থ থাকার সঙ্গে মানানসই উচ্চতাও  যেন সন্তান লাভ করে সেই চেষ্টা থাকে সব সময়। খাদ্যতালিকায় কিছু নিয়মনীতি মেনে চলা ও কিছু পরিবর্তনেই সহজেই উচ্চতা বাড়াতে সাহায্য করতে পারে।

প্রতিদিনের খাদ্য তালিকায় যদি পুষ্টির অভাব থাকে তাহলে উচ্চতায় ঘাটতি থাকবেই। সাধারণত টিনএজ বয়সে প্রতিদিনই পাতে কিছু বিশেষ সবজি রাখতে হবে। উচ্চতা বাড়াতে চিকিৎসকরা পরামর্শ দেন বেশ কিছু জরুরি সবজির।

দেখে নিন সে সব কী কী-

শালগম: উচ্চতা বৃদ্ধিতে অন্যতম সাহায্যকারী সবজি এই শালগম। এতে আছে ভিটামিন, মিনারেল, ফাইবার, প্রোটিন, এবং ফ্যাট। চিকিৎসকদের মতে, শালগমের ফাইবার উচ্চতা বৃদ্ধির জন্য কার্যকর।

মটরশুঁটি: মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ভিটামিন, লুটেন, প্রোটিন ও ফাইবার আছে যা শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে। তবে এই ধরনের সবজি টাটকা কিনুন। প্যাকেটজাত  কড়াইশুঁটিকে সংরক্ষণ উপযোগী করে তোলার জন্য সব সময় এ সব উপাদান থাকে না।

পালং শাক: এতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ, ভিটামিন, ফাইবার। এই সব উপাদানগুলোই উচ্চতা বাড়ায়। নিয়মিত পালং শাক রাখুন খাদ্যতালিকায়।

সয়াবিন: সয়াবিনের প্রোটিন হাড়ের মজবুতিতে খুব কার্যকর। এক বাটি ডালের চেয়েও বেশি প্রোটিন রয়ছে ৫০ গ্রাম সয়াবিনে। হাড়ের গঠন মজবুত করে উচ্চতা বাড়ায় সয়াবিন।

ব্রকোলি: এটি উচ্চতা বৃদ্ধির হরমোনের কার্যক্ষমতা বাড়ায়। অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন সি, আয়রন এই সব পর্যপ্ত পরিমাণে থাকায় উচ্চতা বৃদ্ধিতে কাজে আসে ব্রকোলি।

ঢ্যাঁড়স: ঢ্যাড়শে আছে ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, জল ও ফাইবার। এর ফাইবার গ্রোথ হরমোনকে সক্রিয় করে তুলে উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে।

Please Share This Post in Your Social Media

বিশেষ কিছু সবজিতে বাড়বে শিশুর উচ্চতা

প্রকাশ : ১০:০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮