০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬১ জন

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১১:৩৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • / 79

নিজেস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের করা আপিলের তৃতীয় দিনের শুনানি শেষে ৯৮ জনের মধ্যে ৬১ প্রার্থীর আপিল মঞ্জুর করেছে কমিশন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্বে শুনানিতে চার কমিশনার উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, মোট ৯৮টি আপিল শুনানির মধ্যে ৬১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
ক্রমিক অনুসারে মঙ্গলবার ২০১ থেকে ৩০০ নম্বর পর্যন্ত আপিল শুনানি হয়। বুধবার ৩০১ থেকে ৪০০ নম্বর আপিলের পালা আসবে। বৃহস্পতিবার ৪০১ থেকে ৫০০ ও শুক্রবার ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে, রোববার (১০ ডিসেম্বর) শুনানির প্রথমদিনে ৯৪ আপিলের ৫৬টি মঞ্জুর, ৩২টি নামঞ্জুর ও ৬টির আদেশ স্থগিত হয়।
সোমবার (১১ ডিসেম্বর) শুনানির দ্বিতীয়দিনে মোট ১০০ আপিল শুনানির মধ্যে ৫১ জন প্রার্থিতা ফিরে পায়। আবেদন নামঞ্জুর হয়েছে ৪১ জনের, আর স্থগিত রয়েছে ৮টি আবেদন।
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০ নভেম্বর নির্ধারিত সময়ে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেন ৭৩১ জনের এবং বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।
রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৫৫৮টি আপিল হয়। রোববার থেকে শুনানির মাধ্যমে আপিল নিষ্পত্তি শুরু হয়েছে, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ৭ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬১ জন

প্রকাশ : ১১:৩৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩