০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সংসদ নেতা হলেন শেখ হাসিনা
নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
- প্রকাশ : ১০:৩৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / 93
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ নেতা নির্বাচিত হয়েছেন।
বুধবার (১০ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতি ক্রমে শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।
এদিকে, বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আবারো স্পিকার হিসেবে নির্বাচন করা হয়েছে। আবারও সংসদ উপনেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এবং চীফ হুইপ নির্বাচিত হয়েছেন নূর-ই আলম চৌধুরী।
এর আগে, সকাল ১০টার পরে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সংসদের স্পিকারের কাছে শপথগ্রহণ করেন আওয়ামী লীগের নব নির্বাচিত সংসদ সদস্যরা।










