০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ভিড়

নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
  • প্রকাশ : ১০:৪৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • / 95

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করছে আওয়ামী লীগ। এতে যোগ দিতে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসছেন।
ঢাকা ও আশেপাশের জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেন দুপুরের আগে থেকেই।
বুধবার সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জড়ো হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে ভেতরে প্রবেশ করছেন নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।
এ ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে আসছেন জনসভায়। ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতারাও ব্যানার-প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে আসছেন।
বিভিন্ন গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন নেতাকর্মীরা। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে ভিআইপিরা প্রবেশ করবেন জনসভায়।
নতুন বছরের শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। নতুন এমপিরা শপথ নিয়েছেন, শিগগিরই সরকার গঠিত হবে। এই সময়ে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এই জনসভা খুবই গুরুত্বপূর্ণ।
আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ভিড়

প্রকাশ : ১০:৪৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪