০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,
  • প্রকাশ : ১০:৪৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • / 110

নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গোপালগঞ্জ যাবেন। রোববার তিনি ফিরে আসবেন ঢাকায়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে আওয়ামী লীগ। ১০ জানুয়ারি শপথ নেন সংসদ সদস্যরা। ১১ জানুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। শেখ হাসিনার নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেবেন। এরপর দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশের মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করবে।
নতুন সরকার গঠনের পর শনিবার জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং নিজ বাড়িতে একরাত অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

শনিবার গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ১০:৪৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪