১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় অটোচালক হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • প্রকাশ : ১২:৫৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • / 104

কুমিল্লার দাউদকান্দির পুটিয়ায় সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই ও চালক ইকতার হোসেন হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। তবে দণ্ডপ্রাপ্ত চার আসামিই এখনও পলাতক রয়েছেন।
দণ্ড পাওয়া আসামিরা হলেন- কুমিল্লার দাউদকান্দির কালাইরকান্দি নলি মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (৩০), জাফরাবাদ গ্রামের হাতেম আলীর ছেলে ইমরান (১৮), একই এলাকার রুবেল (২৩) ও দেবিদ্বারের টিপটি মিয়ার ছেলে সুমন (২২)।
রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম। তিনি জানান, ২০১৩ সালের ২৫ এপ্রিল রাত ৮টার দিকে, দাউদকান্দি পুটিয়া বেকিনগর হিমালয় মৎস্য প্রজেক্টের মাঝামাঝি এলাকায়, আসামিরা ওই সিএনজি থামিয়ে চালক ইকতার হোসেনকে ইট-রড দিয়ে আঘাত করেন। পরে তাকে পানিতে ডুবিয়ে হত্যা করেন এবং কচুরিপানার মধ্যে তার মরদেহ লুকিয়ে রাখেন। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা জাহাঙ্গীরও ইমরানকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে নিহতের ভাই আক্তার হোসেন বাদি হয়ে দাউদকান্দি থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, মামলায় রাষ্ট্রপক্ষ ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি জাহাঙ্গীর, ইমরান, রুবেল, সুমনসহ চারজনকে মৃত্যুদণ্ডাদেশ এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

কুমিল্লায় অটোচালক হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

প্রকাশ : ১২:৫৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪