প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন পুতিন
- প্রকাশ : ০৪:২১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
- / 54
টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন, রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনায় বিকশিত হয়ে আসছে। আশা করি, সরকারপ্রধান হিসেবে আপনার কার্যক্রম আমাদের দেশের জনগণের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে আরও অবদান রাখবে।
পত্রে শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন রুশ প্রেসিডেন্ট।
এর আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিঠি দেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে টানা চতুর্থবারসহ পঞ্চমবারের মতো শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রসঙ্গত, ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২২২ আসনে জয় পেয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করে আওয়ামী লীগ।


























