বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা
- প্রকাশ : ০৪:৪৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
- / 83
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডিতে জাতির পিতা শেখ মুজিবুর রহবঙ্গবন্ধুমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে নতুন মন্ত্রিসভা।
শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা
প্রথমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে ফুল দেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।
এরপর বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারা। এছাড়াও শনিবার (১৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
এর আগে বৃহস্পতিবার ১১ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় বঙ্গভবনে টানা চতুর্থবারের ও সবমিলিয়ে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হিসেবে শপথ নেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এবার শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ছোট মন্ত্রিসভা। এর মধ্যে মন্ত্রী ২৫ জন এবং ১১ জন প্রতিমন্ত্রী।


























