০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের আগের জ্বালাও-পোড়াওকারীদের ছাড় দেওয়া হবে না

নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
  • প্রকাশ : ১২:০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • / 84

নির্বাচনের আগে যারা জ্বালাও-পোড়াও করেছে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসব ঘটনায় যারা হুকুম দিয়েছে, খুঁজে বের করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১৪ জানুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় শেখ হাসিনা বলেন, কিছু মানুষ সরকারের উন্নয়নের সমালোচনা করেই যাচ্ছে। তবে সরকার তাদের কথায় কর্ণপাত না করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে। আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বোধ নিয়ে কাজ করে যেতে হবে। অনেক দেশই ভাবতে পারেনি যে ১৫ বছরে বাংলাদেশের এত উন্নয়ন হবে।
সরকার প্রধান বলেন, উন্নয়ন নিয়ে অনেকের মধ্যে পরশ্রীকাতরতা আছে। তবে সেদিকে খেয়াল না করে দেশ ও মানুষের উন্নয়নে কাজ করতে হবে।
শেখ হাসিনা আরও বলেন, শুধু টাকা খরচের জন্য নয়, প্রকল্প ফলপ্রসূ ও মানুষের উপকারে আসে কি না, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

ভোটের আগের জ্বালাও-পোড়াওকারীদের ছাড় দেওয়া হবে না

প্রকাশ : ১২:০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪