০৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইমামদের নিয়ে মন্তব্য, নিজের অবস্থান পরিষ্কার করলেন জায়েদ খান

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,
  • প্রকাশ : ০৫:০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • / 139

চিত্রনায়ক জায়েদ খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে এই নায়ককে কিছু ইমামদের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়। ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কের মুখে পড়েন জায়েদ খান। সমালোচনায় মেতে ওঠে একদল মানুষ। এমনকি বয়কটের ডাকও আসে। বিষয়গুলো জটিল হওয়ার আগেই নিজের অবস্থান তুলে ধরেছেন জায়েদ খান।
রোববার (১৪ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, একটি ভিডিওর কিছু অংশ কেটে তা ছড়িয়ে দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।
জায়েদ খান বলেন, আমি মূলত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমাজের প্রত্যেক শ্রেণিতে যে কিছু কিছু খারাপ মানুষ রয়েছে সেই কথা বলেছি। এ ক্ষেত্রে কিছু কিছু ইমাম যাদের বিরুদ্ধে অভিযোগ আসে পত্রিকায়, যারা বলাৎকারের মতো কাজ করে তাদের বিরুদ্ধে বলেছি। একজন প্রশ্ন করেছিল জায়েদ ভাই, আপনার এতগুলো প্রেম, এতো গুজব এসব কেমন লাগে? আমি বলেছিলাম, নায়ক বলেই তো গুজব ছড়ায়। নায়ক হয়ে যদি গুজব না ছড়ায় তাহলে মসজিদের যারা ইমাম আছে তাদের মতো টুপি দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। ভদ্র নম্র হয়ে জীবনযাপন করতে হবে, বাসায় থাকতে হবে।
ইমামদের উদ্দেশে এই নায়ক বলেন, সব ইমামদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা কেউ ওয়াজে গিয়ে আমার কথার ভুল ব্যাখ্যা দেবেন না। আমি এ ধরণের কোনো কথাই বলিনি। আমাকে ভুল বুঝবেন না। আমি একজন মুসলমানের সন্তান। আমার বাবা একজন হাজী মানুষ। আমি ইসলাম বিশ্বাস করি, নামাজকে বিশ্বাস করি, মুসলমানদের বিশ্বাস করি। ইমাম, আলেমরা গুরুত্বপূর্ণ ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। আমি সবাইকে বলিনি, কয়েকজনকে বলেছি যারা শিশু বলাৎকার করে। তারপরও আমার কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।

Please Share This Post in Your Social Media

ইমামদের নিয়ে মন্তব্য, নিজের অবস্থান পরিষ্কার করলেন জায়েদ খান

প্রকাশ : ০৫:০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪