০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জামিন পেলেন না ডিআইজি মিজান
নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
- প্রকাশ : ০৭:৫৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
- / 83
দুর্নীতির মামলায় বরখাস্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে জামিন দেননি আপিল বিভাগ। সেই সঙ্গে এক মাসের মধ্যে আপিল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এ নির্দেশ দেন।
২০১৯ সালের ২৪ জুন দুর্নীতি দমন কমিশন (দুদক) মিজান ও তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না এবং পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করে। মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
পরবর্তীতে একই বছরের ১ জুলাই হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করেন বরখাস্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মিজানুর রহমান। তবে আদালত তাকে পুলিশের হাতে তুলে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আবারও আদালতে হাজির করতে ডিএমপিকে নির্দেশ দেন।




















