০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গতিশীল হবে: ভারতীয় হাইকমিশনার

নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
  • প্রকাশ : ১১:২৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • / 97

নতুন সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গতিশীল হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের একথা বলেন তিনি।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের জনগণকে যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত ভারত। শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ গঠনে আমরা পাশে থাকবো।
বৈঠকের বিষয়ে তিনি বলেন, আমি তাকে অভিনন্দন জানিয়েছি। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও অভিনন্দন জানিয়েছি। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের সম্পর্ক আরো এগিয়ে নিতে আমরা আরো ঘনিষ্ঠভাবে কাজ করবো।
প্রণয় ভার্মা বলেন, ‘গত এক দশকে আমাদের সম্পর্কের যে উন্নতি হয়েছে, যে সব ইস্যুতে সাফল্য এসেছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। গত এক দশকে আমাদের দুই পক্ষের সম্পর্ক ঘনিষ্ঠ অবস্থানে গেছে।
আগামী দিনে দুই দেশের জনগণকে কেন্দ্র করে পারস্পরিক সম্পর্কের প্রতিফল কীভাবে হবে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান ভারতীয় হাইকমিশনার।
এসময় তিনি বিদ্যুৎ, জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যের কথাও তুলে ধরেন।
প্রণয় ভার্মা বলেন, আমাদের সহযোগিতার কারণে দুই পক্ষের অর্থনৈতিক উন্নতি ঘটেছে। ২০২৩ সালে আমরা অনেক ইতিবাচক কাজ করেছি। এ সময়ে আমরা অনেক বড় প্রকল্প বাস্তবায়ন করেছি। যেগুলোর মধ্যে-জ্বালানি পাইপ লাইন, বিদ্যুৎ প্রকল্প, ডিজিটাল পেমেন্ট সিস্টেম, এসব বিষয়গুলো নিয়ে আমরা গত বছর কাজ করেছি।
ভারতীয় হাইকমিশনার বলেন, সম্পর্কের ক্ষেত্রে আমরা নতুন একটি যাত্রা শুরু করেছি, যেটি ছিলো ভারত বাংলাদেশ স্টার্ট-আপ। ভবিষ্যতে আমরা কী কী করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। যেমন জলবায়ু ইস্যু। বাংলাদেশের প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ গড়তে চান, সেখানে আমরা সহযোগিতা করতে পারি।
এদিকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে দুই দেশের মধ্যে নিজস্ব মুদ্রা বিনিময়ের ব্যবহার বাড়ানো নিয়ে ভারতীয় হাইকমিশনার সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ভারতের সঙ্গে বাণিজ্যিক, কানেক্টিভিটি বাড়াতে আগ্রহী বাংলাদেশ।
দিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, দ্বিপাক্ষিক সফর ভারত থেকেই শুরু করতে চাই। কিন্তু বহুপাক্ষিক সফর শুরু হবে উগান্ডা।

Please Share This Post in Your Social Media

দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গতিশীল হবে: ভারতীয় হাইকমিশনার

প্রকাশ : ১১:২৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪