০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর জন্য দলকে বিক্রি করেছেন জি এম কাদের: রুহুল কবির রিজভী

নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
  • প্রকাশ : ০৫:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • / 106

জাতীয় পার্টির (জাপা) নেতা জি এম কাদের স্ত্রীর জন্য দলকে বিক্রি করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, জাপা প্রধান জি এম কাদের কত কথা বললেন। এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে না। তারা গতবার রাত্রিবেলায় নির্বাচন করেছেন। কত কথা বললেন। তারপরে শুধুমাত্র নিজের স্ত্রীর জন্য গোটা দলকে বিক্রি করে দিলেন! সেটা তার দলের লোকেরা প্রতিদিন স্লোগান দিচ্ছে।
রিজভী আরও বলেন, ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়া গৃহবন্দি। সরকারের পথের কাঁটা বলেই তাঁকে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে। সরকার পরিকল্পিতভাবে বিরোধী দলগুলোর ওপর নিপীড়ন চালাচ্ছে। তবে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপি আন্দোলন চালিয়ে যাবে।
রিজভী বলেন, দু-একজন সুবিধাবাদী সবসময় থাকেন। শাহজাহান ওমর ক্ষমতাসীনদের শর্ত মেনে নিয়েছিলেন বলে তিনি জেল থেকে বেরিয়ে একতরফা নির্বাচনে এমপি হলেন। তাহলে কোথায় তাদের ন্যায়বিচার?
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সহসভাপতি নাজমুন নাহার বেবীর পরিচালনায় সংগঠনের কেন্দ্রীয় নেতারা এ সময় বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

স্ত্রীর জন্য দলকে বিক্রি করেছেন জি এম কাদের: রুহুল কবির রিজভী

প্রকাশ : ০৫:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪