০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যমন্ত্রীর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই: মন্ত্রণালয়

নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
  • প্রকাশ : ০৬:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • / 93

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। বুধবার (১৭ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নবনিযুক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন-এর ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন।
স্বাস্থ্যমন্ত্রীর পরিচয় ব্যবহার করে সমাজের বিভিন্ন সম্মানী ব্যক্তির মেসেঞ্জার গ্রুপে অসাধু উদ্দেশে যোগাযোগের চেষ্টা করছেন। প্রকৃতপক্ষে, সামাজিক মাধ্যম ফেসবুকে বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট বা পেজ নেই।
এতে আরও বলা হয়, এমতাবস্থায় ঘোষণা করা যাচ্ছে যে, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন-এর নামে খোলা সকল ফেসবুক অ্যাকাউন্ট অবৈধ, ভুয়া ও প্রতারণামূলক। এসব অ্যাকাউন্ট থেকে দেশের জনগণকে বিভ্রান্ত ও প্রতারিত না হতে সতর্কতা অবলম্বনের অনুরোধও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

Please Share This Post in Your Social Media

স্বাস্থ্যমন্ত্রীর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই: মন্ত্রণালয়

প্রকাশ : ০৬:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪