০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে পিকআপে চোরাই গরুসহ চোর আটক

নিজস্ব প্রতিনিধি, জামালপুর
  • প্রকাশ : ১২:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • / 93

জামালপুরের সরিষাবাড়ীতে একটি পিকআপ ভ্যানে চোরাই গরুসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোররাতে পিংনা ইউনিয়নের মেইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া চোরচক্রের সদস্যরা হলেন ঢাকার ধামরাই উপজেলার আমতা গ্রামের মৃত আমজাদ হোসেনের পুত্র শফিকুল ইসলাম ও একই এলাকার নজরুল ইসলামের পুত্র মোতালেব হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পিংনা ইউনিয়নের মেইয়া গ্রামের রাজমোহর শেখের ছেলে মমিনুর রহমানের দুইটি গরু রোববার ভোররাতে গাড়িতে তুলে চুরি করে নিয়ে যাচ্ছিল সংঘবদ্ধ চোরচক্রের সদস্যরা। তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের রাতের টহল পুলিশ গরু ভর্তি পিকআপ ভ্যান থামানোর চেষ্টা করলে চোরচক্রের কয়েক সদস্য পিকআপ ফেলে পালিয়ে যায়। পরে দুই চোর আটক এবং চুরির কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্রা পিকআপ ভ্যান, একটি লোহার কাটিং প্লাস ও লোহার কাঁচি উদ্ধার করা হয়। এসময় চক্রের অজ্ঞাত ৫-৭ জন পালিয়ে যায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, উদ্ধার হওয়া গরু আইনি প্রক্রিয়া শেষে মালিককে বুঝিয়ে দেয়া হবে। আটককৃত চোরদের কারাগারে পাঠানো হয়েছে। পলাতক চোরদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

জামালপুরে পিকআপে চোরাই গরুসহ চোর আটক

প্রকাশ : ১২:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪