০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:৩৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
  • / 59
নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
নরসিংদীতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশরাফুল ইসলাম। এ নিয়ে মৃতের সংখ্যা দুই জন।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে শহরের চিনিশপুরে বিএনপির কার্যালয়ের কাছে সংঘর্ষের ঘটনায় দুই জন গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদেকুর রহমান নামে একজনকে মৃত ঘোষণা করেন। জেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সহ-সভাপতি মাইন উদ্দিন ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সাদেকুর রহমান শহরতলীর বাদুয়ারচর এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে ও সদ্য বহিষ্কৃত জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক।
গত ২৬ জানুয়ারি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হয়। এর পর থেকে ওই কমিটি বাতিলের দাবিতে আন্দোলন করছিলেন পদবঞ্চিতরা। এরই অংশ হিসেবে মোটরসাইকেল নিয়ে শোডাউন করার সময় তাদের ওপর হামলা চালায় ছাত্রদলের একাংশ। এ সময় দুপক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

নরসিংদীতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

প্রকাশ : ০৬:৩৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩