এক মাসে ধাপে ধাপে উপজেলা নির্বাচন: ইসি আলমগীর
- প্রকাশ : ০৬:২০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
- / 103
এক মাসের মধ্যে বিভিন্ন ধাপে আগামী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, এপ্রিলের শেষ সপ্তাহে শুরু হয়ে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত ধাপে ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন ।
আর রোযার শেষের দিকে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
এদিকে সংসদের চিঠির জবাব পেলেই সংরক্ষিত নারী আসনে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার আলমগীর।
আর ছয়জন স্বতন্ত্র এমপি চাইলেই জোট করে সংরক্ষিত নারী আসনে একজনকে মনোনয়ন দিতে পারবে বলেও জানান তিনি।
তিনি বলেন, দলীয় প্রতীকে নির্বাচন না করলে আইনগত কোনো বাধা নেই। তবে স্বতন্ত্র পদে নতুন প্রার্থীদের মনোনয়নপত্রে ২৫০ জন ভোটারের স্বাক্ষর লাগবে।
গত আট বছর দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করে আসলেও আগামী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা থাকবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘সর্বজনীন নির্বাচন করতেই প্রতীক তুলে দেয়া’‘সর্বজনীন নির্বাচন করতেই প্রতীক তুলে দেয়া’
নির্বাচনকে সর্বজনীন করতেই আসন্ন উপজেলা পরিষদের ভোটে আওয়ামী লীগ দলীয় প্রতীক তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
আর স্থানীয় ভোটে কোনো দল প্রতীক ছাড়া নির্বাচন করলে তাতে আইনের কোনো ব্যত্যয় ঘটবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।




















