০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা মোদি

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১২:১৭:০০ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • / 86
আন্তর্জাতিক ডেস্ক,
বিশ্বের জনপ্রিয় রাজনৈতিক নেতাদের তালিকায় এবার নিয়ে চতুর্থবারের মতো শীর্ষে উঠে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রভিত্তিক কনসালটেন্সি প্রতিষ্ঠান গ্লোবার লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকারের সাম্প্রতিক জরিপে এই তথ্য জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমসের।
২২টি দেশের রাষ্ট্রনেতাদের নিয়ে জরিপটি করা হয়। ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সংগৃহীত ডেটার ওপর ভিত্তি করে ফল ঘোষণা করে গ্লোবার লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার।
এই জরিপে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের পাঁচ হাজারেরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষ। এই যাদের মধ্যে ৭৬ শতাংশই তাদের পছন্দের বৈশ্বিক নেতা হিসেবে নরেন্দ্র মোদির নাম উল্লেখ করেছেন। 
মোদির নেতৃত্বের ওপরেই এখনও আস্থা সিংহভাগ ভারতীয়র। সমীক্ষায় অংশ নেওয়া ভারতীয়দের মাত্র ১৮ শতাংশ আস্থা নেই মোদির নেতৃত্বের ওপর। আর কোনোদিকেই ভোট দেননি ছয় শতাংশ মানুষ।  
এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। ৬৬ শতাংশ মানুষ তাকে সমর্থন করেছেন। এছাড়া তৃতীয় স্থানে আছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসেট।
চতুর্থ স্থানে আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, তিনি পেয়েছেন ৪৯ শতাংশের রায়। এরপরই তালিকায় আছেন অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তার গ্রহণযোগ্যতা ৪৭ শতাংশ।
আর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রয়েছেন ষষ্ঠ স্থানে। তালিকায় সব থেকে খারাপ ফল কানাডার প্রধানমন্ত্রীর। তার বিরুদ্ধেই গেছে ৫৮ শতাংশ জনমত ।

Please Share This Post in Your Social Media

আবারও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা মোদি

প্রকাশ : ১২:১৭:০০ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩