০৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চরম হতাশায় ভুগছে বিএনপি: হাছান মাহমুদ

নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
  • প্রকাশ : ০৪:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • / 98

বিএনপি উপলব্ধি করতে পারছে, নির্বাচনে অংশ না নেয়াটা তাদের জন্য আত্মাহুতির শামিল হয়েছে। তারা চরম হতাশায় ভুগছে। এ মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (২৪ জানুয়ারি) পুরান ঢাকার বকশিবাজার নবকুমার ইনস্টিটিউটে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে শহীদ মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি এখন উপলব্ধি করছে, তাদের চরম ভুল হয়েছে। তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। তারা এখন উপলব্ধি করছে, নির্বাচন বর্জন করা তাদের জন্য আত্মাহুতির শামিল হয়েছে।
তিনি বলেন, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল আমাদের অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। পুনর্বার নির্বাচিত হওয়ার কারণে পুরো পৃথিবী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, এতে তাদের (বিএনপি) মাথা খারাপ হয়ে গেছে। এখন আবোল-তাবোল বকা শুরু করেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা কারও হুইসেল বাজানোর মাধ্যমে আসেনি। বহু সংগ্রাম, বহু রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এসেছে। আমাদের এই স্বাধীনতাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে মতিউর রহমানের আত্মদান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক না দেয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০০৯ সালে সরকার গঠনের পর তখন কিন্তু প্রতীক ছিল না। প্রতীক দেয়ার বিধান পরে চালু হয়। স্থানীয় সরকার নির্বাচন বরাবরই প্রতীকবিহীন হয়েছে। আমরা আগের সেই পদ্ধতির কথাই বলেছি। সেখানে সবাই উপস্থিত থাকবে এবং যে যার মতো নির্বাচন করবে। যারা বিজয়ী হবেন, তারা উপজেলা চেয়ারম্যান হবেন।

Please Share This Post in Your Social Media

চরম হতাশায় ভুগছে বিএনপি: হাছান মাহমুদ

প্রকাশ : ০৪:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪