০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৯ মার্চ সিটি-পৌরসভাসহ সারাদেশে ২৩৩টি নির্বাচন

নাহিদ হাসান, ঢাকা
  • প্রকাশ : ০৪:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • / 92

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের উপনির্বাচন, ৯টি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ড মিলে ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম। এসব নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ৯ মার্চ।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
জাহাংগীর আলম বলেন, এই ২৩৩টি নির্বাচনের মধ্য রিটার্নিং অফিসে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিসে মনোনয়ন বাছাই ১৫ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিস থেকে বাতিল হওয়া প্রার্থিতার আপিল নিষ্পতি করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি।
স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মনে করেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চায় ইসি।
ইসি সচিব আরও বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচন এবং বিভিন্ন শূন্যপদের উপনির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ইউনিয়ন পরিষদের শূন্যপদের উপনির্বাচনে ব্যালট পেপারে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

৯ মার্চ সিটি-পৌরসভাসহ সারাদেশে ২৩৩টি নির্বাচন

প্রকাশ : ০৪:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪