০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোকোর কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
  • প্রকাশ : ০৪:৫১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • / 96

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
কোকোর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধানিবেদন ও বিশেষ মোনাজাত করেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ওলামাদলের আহ্বায়ক মাওলানা নেসারুল হক, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহেদুল কবির, বিএনপি নেতা মো. আশফাকুল ইসলাম সরকার (মনু), জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারেকুজ্জামান তারেক প্রমুখ।
উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। দুই দিন পর তার লাশ দেশে এনে বনানী কবরস্থানে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

কোকোর কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

প্রকাশ : ০৪:৫১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪