০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ গ্রেপ্তার
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
- / 76
রাজশাহী অফিস
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক।
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মাসুদ হোসেন বলেন, রাজশাহীর নগরীর ভেরি পাড়া মোড়ে চেকপোস্ট থেকে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি প্রাইভেট কারে করে আদালতে যাচ্ছিলেন।
সম্প্রতি পুঠিয়ায় বিএনপির এক সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।
এই বক্তব্যের পর রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়। এরপর থেকেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করেন।
এ ঘটনায় ঢাকার মার্কিন দূতাবাসও নিন্দা জানায়।





















