০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে এলো ১০০ টন আলু, দাম নেমেছে ৩০ টাকায়

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
  • প্রকাশ : ০৯:৩৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / 69

ভরা মৌসুমেও দেশের বাজারে আলুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে আলু নিয়ে ৪টি ট্রাক প্রবেশের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এতে দাম অনেকটা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, প্রথম দিনে মেসার্স মুক্ত এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ভারতীয় চারটি ট্রাকে করে ১০০ টন আলু আমদানি করেছে। প্রতি টন আলুর আমদানি মূল্য ১৫৫ মার্কিন ডলার।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, এই বন্দর দিয়ে ৫২ জন আমদানিকারক প্রায় ৩২ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।
এদিকে হিলি স্থলবন্দরের আমদানিকারক শহীদুল ইসলাম জানান, এখন আলুর ভরা মৌসুম। তারপরও দাম বেড়ে খুচরা পর্যায়ে আলু বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এই অবস্থায় সরকার সামনে রোজায় বাজার স্বাভাবিক রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও জানান, শনিবার ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে আলু আমদানি শুরু হওয়ায় আলুর দাম কমে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়।

Please Share This Post in Your Social Media

ভারত থেকে এলো ১০০ টন আলু, দাম নেমেছে ৩০ টাকায়

প্রকাশ : ০৯:৩৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪