০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সৌদি থেকে গ্রেপ্তার ২

নাহিদ হাসান, ঢাকা
  • প্রকাশ : ১০:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / 65

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ই-মেইলের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সৌদি আরব থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ই-মেইলের মাধ্যমে যারা হত্যার হুমকি দিয়েছিল তাদের সৌদি আরব থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
এদিকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা দুজনকে গ্রেপ্তারের বিষয়ে আগামীকাল রোববার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সিটিটিসি। সেখানে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সৌদি থেকে গ্রেপ্তার ২

প্রকাশ : ১০:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪