০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিলিতে দাবানলে নিহত বেড়ে ১১২

আন্তর্জাতিক ডেস্ক,
  • প্রকাশ : ১২:০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / 68

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১১২ জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
গ্যাব্রিয়েল বোরিক বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় ‘প্রয়োজনীয় সবকিছুর’ ব্যবস্থা করবেন তিনি। খবর রয়টার্স’র।
এদিকে, এটিকে চিলির সবচেয়ে মারাত্মক দাবানল বলে মনে করা হচ্ছে। দাবানলে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকেই গ্রীষ্মের ছুটি কাটাতে উপকূলীয় অঞ্চলে বেড়াতে এসেছিলেন। এছাড়া চিলির স্বাস্থ্য মন্ত্রণালয় ভালপারাইসোতে স্বাস্থ্য সতর্কতাও জারি করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে মৃতের সংখ্যা ‘অনেক বেশি বাড়বে।
এই পরিস্থিতিতে চিলির সরকার জনগণকে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে।
আগুনের হাত থেকে জনবসতিপূর্ণ এলাকা রক্ষা করতে কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন যাতে লোকালয়ে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য অগ্নিনির্বাপক বাহিনী ও জরুরি পরিষেবার কর্মীরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার ও ট্রাক ব্যবহার করা হচ্ছে।
দাবানলের প্রভাব উল্লেখ করে চিলি কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে পর্যটক প্রিয় উপকূলীয় নগরী ভিনা দেল মার এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় জরুরি উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।
শুক্রবার থেকে শনিবারের মধ্যে আগুন ৩০ হাজার হেক্টর থেকে ৪৩ হাজার হেক্টরে ছড়িয়ে পড়েছে। আর সব থেকে উদ্বেগের বিষয় হচ্ছে কোথাও কোথাও আগুন শহরের খুব কাছে জ্বলছে এবং ছড়িয়ে পড়ছে।
চিলিতে মাঝে মধ্যেই দাবানল দেখা যায়। গত বছরও দেশটিতে দাবানলে চার লাখ হেক্টরের বেশি ভূমি পুড়ে যায়। প্রাণ হারান ২৭ জন মানুষ। এবার গত বছরের তুলনায় অনেক কম এলাকা দাবানলে জ্বলছে। কিন্তু আগুন এবার অনেক দ্রুত ছড়াচ্ছে।

Please Share This Post in Your Social Media

চিলিতে দাবানলে নিহত বেড়ে ১১২

প্রকাশ : ১২:০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪