০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: চাঁদসহ ৫ জনের নামে কিশোরগঞ্জে মামলা

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৯:২৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • / 73

কিশোরগঞ্জ প্রতিনিধি
রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচ জনের নামে কিশোরগঞ্জে মামলা হয়েছে।
বুধবার (২৪ মে) দুপুরে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বাদি হয়ে মামলাটি করেন। আসামিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
এদিকে একই অভিযোগে রাজবাড়ীর বিজ্ঞ ২ নম্বর আমলী আদালতে মামলা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু। মামলায় আবু সাইদ চাঁদসহ পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ থেকে-৩০ জনকে আসামি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ মে রাজশাহীর জনসভায় বিএনপি নেতা চাঁদ প্রকাশ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। যা প্রধানমন্ত্রীর জন্য মানহানিকর, কুরুচিপূর্ণ ও রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি।
এ ধরনের হুমকি দেওয়ায় বাদি সংক্ষুব্ধ, মর্মাহত ও মানসিকভাবে আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: চাঁদসহ ৫ জনের নামে কিশোরগঞ্জে মামলা

প্রকাশ : ০৯:২৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩