লালমনিরহাটে এসডিএফ এর গ্রাম সমিতির অফিস উদ্বোধন
- প্রকাশ : ০৭:৫৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
- / 98
লালমনিরহাট জেলা সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবস এলাকায় অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ এসডিএফ এর গ্রাম সমিতির অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় লালমনিরহাটে এসডিএফ এর গ্রাম সমিতির অফিস উদ্বোধন জেলার জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ ফিতা কেটে ও ফলক উম্মোচন করে এ গ্রাম সমিতির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোঃ মোখলেসুর রহমান। আঞ্চলিক ব্যবস্থাপক, আইসিবি, গভর্নেন্স এন্ড যুব কর্মসংস্থান, আঞ্চলিক অফিস রংপুর। মোঃ আব্দুস সামাদ। জেলা ব্যবস্থাপক, এসডিএফ, লালমনিরহাট। রাজু আহমেদ। আঞ্চলিক ব্যবস্থাপক, নির্মাণ ও পরিবেশ, আঞ্চলিক অফিস, রংপুর। সৈয়দ আলী হায়দার। ক্লাসটার অফিসার ১নং মহেন্দ্রনগর। মোঃ শাহাজান সিরাজ ক্লাসটার অফিসার ২নং কুলাঘাট। মোছাঃ আমিনা হাবিব। সভাপতি, নওদাবস গ্রাম সমিতি।
উদ্বোধন শেষে মোনাজাতের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা ও সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর নওদাবস গ্রাম সমিতির সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




















