০২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফৌজদারহাটে দুই ইঞ্জিনের সংঘর্ষে ট্রেন লাইনচ্যুত, চালক আহত

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম
  • প্রকাশ : ১০:৫৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / 64

ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে অন্য একটি ট্রেনের ইঞ্জিনের (শান্টিং ইঞ্জিন) মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফৌজদারহাট স্টেশনের পর ক্যাডেট কলেজের লেভেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ট্রেনের লোকো মাস্টার মোহাম্মদ আলী, সহকারী লোকো মাস্টার নজরুল ইসলাম ও ইঞ্জিনের থাকা লোকো মাস্টার সবুজ চৌধুরী আহত হন। এদের মধ্যে সবুজ চৌধুরীকে আহত অবস্থায় এ কে খান আল-আমীন হাসপাতালে নেওয়া হলে চিকিসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
বাকি দুজনকে আগেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সহকর্মী মো. ওমর ফারুক। তিনি বলেন, বুধবার সন্ধ্যা ৭টায় ফৌজদারহাট স্টেশন মাস্টারের ক্লিয়ারেন্সের পাওয়ার পর চট্টগ্রামের দিকে যাচ্ছিল ‘কর্ণফুলী এক্সপ্রেস’। অন্যদিকে একই লাইনে একটি সান্টিং ইঞ্জিন সিজিপিওয়াই ইয়ার্ডে নেওয়া হচ্ছিল। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়।
চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম জানান, ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

ফৌজদারহাটে দুই ইঞ্জিনের সংঘর্ষে ট্রেন লাইনচ্যুত, চালক আহত

প্রকাশ : ১০:৫৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪