১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে অদক্ষ কর্মীও নেবে সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
  • প্রকাশ : ১১:৫০:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / 57

দক্ষ কর্মীর পাশাপাশি বাংলাদেশ থেকে অদক্ষ কর্মীও নেবে সৌদি সরকার— এ কথা জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। এরপর তিনি এ তথ্য জানান।
এ সময় সাংবাদিকদের শফিকুর রহমান চৌধুরী বলেন, সৌদি আরব প্রথমবারের মতো প্রথম দফায় ৬০ জন নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নেবে। বাংলাদেশ থেকে বড় আকারে দক্ষ কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এজন্য ঢাকায় কারিগরি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।
এ সময় তিনি উল্লেখ করেন, বর্তমানে প্রতিদিন গড়ে ৫ হাজার বাংলাদেশি কর্মীকে সৌদি ভিসা দেয়া হচ্ছে। গত বছর প্রায় ১১ লাখ বাংলাদেশি সৌদি ভিসা পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

বাংলাদেশ থেকে অদক্ষ কর্মীও নেবে সৌদি আরব

প্রকাশ : ১১:৫০:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪