০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় শিয়ালের সাথে বাইকের ধাক্কা, আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক,চুয়াডাঙ্গা
  • প্রকাশ : ০১:২৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / 60

চুয়াডাঙ্গায় শিয়ালের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার দিনগত রাত ১২টার দিকে দামুড়হুদা উপজেলার ভালাইপুরের রামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক সাইফুল (৪০) চুয়াডাঙ্গা সদর থানার হাতিকাটা গ্রামের ওয়াজের আলীর ছেলে।
আহত এনামুল (৩৮) একই গ্রামের আমিনুলের ছেলে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দুই বন্ধু রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রামনগর-ভাকাপুর সড়কের মুরগীর খামারের কাছে পৌঁছলে একটি শিয়াল দৌড়ে ওই বাইকের সাথে ধাক্কা খায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে ওই দুইজন আহত হন। পরে তাদের স্থানীয় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
আহত এনামুলের অবস্থা আশঙ্কামুক্ত।

Please Share This Post in Your Social Media

চুয়াডাঙ্গায় শিয়ালের সাথে বাইকের ধাক্কা, আরোহী নিহত

প্রকাশ : ০১:২৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪