সংরক্ষিত আসনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বসেছেন প্রধানমন্ত্রী
- প্রকাশ : ১২:১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- / 50
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা।
বুধবার সকাল ১০টার পর গণভবনে তাদের সঙ্গে বসেন প্রধানমন্ত্রী।
এরপর সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করতে দুপুর ১২টায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এর সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দলীয় ফরম বিক্রি ও জমা নেয় আওয়ামী লীগ। সব মিলিয়ে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন এক হাজার পাঁচশ’ ৪৯ জন। মোট সাত কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।
কুমিল্লায় মেয়র পদে লড়বেন চার জন, মনোনয়ন জমাকুমিল্লায় মেয়র পদে লড়বেন চার জন, মনোনয়ন জমা
জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ৪৮টি আসনে মনোনয়ন দেবে আওয়ামী লীগ। ফলে প্রতিটি আসনের বিপরীতে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা দাঁড়াচ্ছে ৩২ জন।
এর আগে মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন শরিকরাও পাবেন সংরক্ষিত আসনের ভাগ।
তিনি বলেন, আওয়ামী লীগ ৪৮টি আর জাতীয় পার্টি দু’টি আসন পাবে। আমাদের শরিক দলগুলোও পাবে সংরক্ষিত আসন। বুধবার আওয়ামী লীগের বোর্ড মিটিং হবে। এতে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। তিনি প্রার্থীর তালিকা চূড়ান্ত করবেন।




















