১১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৭, অনুপস্থিত ৯৭৩১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
- প্রকাশ : ০৬:১৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / 58
২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (১৫ ফেব্রয়ারি)। সারাদেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনের পরীক্ষায় ৯ হাজার ৭৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছে ৭ জন। এরমধ্যে পরীক্ষার্থী ৬জন এবং একজন পরিদর্শক।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় কন্ট্রোল রুম এবং ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে কুরআন মজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হয়।




















