১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সংবাদকর্মীর ওপর হামলা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়া
  • প্রকাশ : ০৮:৩০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / 46

কুষ্টিয়ার দৌলতপুরে চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার শরীফ উদ্দিন বিশ্বাস ও ক্যামেরাপারসন এস আই সুমনের ওপর হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফিলিপনগরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হন তারা। এ সময় টেলিভিশন চ্যানেলটির ক্যামেরাসহ অন্যান্য সম্প্রচার যন্ত্রপাতি ভাঙচুর করা হয়। শরীফ উদ্দিন বিশ্বাস কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগীরা চিকিৎসা শেষে থানায় অবস্থান করছেন। মামলার প্রস্তুতি চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এই হামলার প্রতিবাদে বিকেল সাড়ে ৫টার দিকে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এই কর্মসূচি থেকে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার না হলে শনিবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান এবং রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি প্রদানের কর্মসূচিও দেওয়া হয়।
এসময় সংগঠনের সভাপতি জাহিদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বৈশাখী টেলিভিশনে প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের মিলন উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক দেশ টিভির নাহিদ হাসান তিতাস, সাংগঠনিক সম্পাদক এনটিভির সাবিনা ইয়াসমিন শ্যামলী, কোষাধ্যক্ষ একাত্তর টিভির শাহীন আলী, নির্বাহী সদস্য বাংলাভিশনের হাসান আলী, এসএ টিভির নুর আলম দুলাল ও আরটিভির শেখ হাসান বেলালসহ অন্যান্যরা।
সভায় সাংবাদিকদের সুরক্ষায় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এ সময় সাংবাদিকদের ওপর এমন হামলার ঘটনায় উদ্বেগ ও প্রকাশ করেন সাংবাদিক নেতারা।

Please Share This Post in Your Social Media

কুষ্টিয়ায় সংবাদকর্মীর ওপর হামলা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশ : ০৮:৩০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪