০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
শেখ হাসিনার সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,
- প্রকাশ : ০৯:১৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- / 49
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী আব্দুল-রহমান আল-থানি।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগদানের আগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ ছাড়া মিউনিখ নিরাপত্ত সম্মেলনের ফাঁকে সকালে উইমেন পলিটিক্যাল লিডারসের (ডব্লিউপিএল) সভাপতি সিলভানা কোচ-মেহরিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিউনিখ পৌঁছান শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।




















