০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ দিনে এলো ১১৫ কোটি ডলারের রেমিট্যান্স

অনলাইন ডেস্ক,
  • প্রকাশ : ১১:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / 54

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৬ দিনে বৈধপথে ও ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো ১১৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১২ হাজার ৬৫০ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)। দৈনিক গড়ে আসছে ৭ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স।
এর আগে চলতি মাসের প্রথম ৯ দিনে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৬৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ফেব্রুয়ারির ১৬ দিনে ব্যাংকিং চ্যানেলে ১১৪ কোটি ৯৯ লাখ ডলার এসেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৩ কোটি ৮৪ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ২৫ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৯৫ কোটি ৬৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ লাখ মার্কিন ডলার।
গত ২০২২-২৩ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। তার আগের ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার, যা ছিল কোনো অর্থবছরে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স।

Please Share This Post in Your Social Media

১৬ দিনে এলো ১১৫ কোটি ডলারের রেমিট্যান্স

প্রকাশ : ১১:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪