০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় দাখিল পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ২ যুবক আটক

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • প্রকাশ : ০২:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / 71

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বোয়ালী দারুল উলুম আলিম মাদ্রাসা কেন্দ্রে চলমান দাখিল পরীক্ষায় প্রক্সি দিতে আটক ২ জনের বিরুদ্ধে মামলা করেছেন কেন্দ্র সচিব অধ্যক্ষ হারুনুর রশীদ।
জানা যায়, সোমবার দুপুরে প্রক্সিদাতা ২ আসামীকে আদালতে প্রেরণ করেন থানা পুলিশ। আসামীদ্বয় হলেন জেলা সদরের মালিবাড়ি ইউনিয়নের বর্মতলা মালিবাড়ি গ্রামের নয়া মিয়ার ছেলে অমিত হাসান (১৯) ও পার্শবর্তী মালিবাড়ি গ্রামের লিটন মিয়ার ছেলে শাওন মিয়া (১৭)। এরা দক্ষিণ শ্রীপুর সখেরবাজার দাখিল মাত্রাসার মমিনুল ইসলাম ও শহিদুল ইসলাম নামে ২ জন পরীক্ষার্থীর বদলে রবিবার (১৮ ফেব্রুয়ারী) আরবী ১ম পত্র পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
বিষয়টি জানতে পেয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের রংপুর অঞ্চলের সহকারী পরিদর্শক মোশাররফ হোসেন ২ প্রক্সিদাতাকে আটক অতঃপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র সচিবকে নির্দেশ দেন। একাধিক সূত্রে জানা যায়, এ ঘটনা এবারই নতুন নয়; মাদ্রাসা সুপার প্রতিষ্ঠান টিকিয়ে রাখার স্বার্থে এধরণের ঘটনা ঘটিয়েই আসছেন। দক্ষিণ শ্রীপুর সখেরবাজার দাখিল মাত্রাসার সুপারিন্টন্ডেন্ট আবুল কাওছারের কাছ থেকে তার ব্যবহৃত মোবাইলফোনে বিষয়টি জানতে চাওয়া হলে কোন সদুত্তোর দেননি। মামলার বাদী বোয়ালী দারুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব হারুনুর রশীদ বলেন, পরীক্ষা চলাকালে ২ ভুয়া পরীক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

গাইবান্ধায় দাখিল পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ২ যুবক আটক

প্রকাশ : ০২:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪