০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ৪ ক্রিকেটার নিহত

আন্তর্জাতিক ডেস্ক,
  • প্রকাশ : ১২:২২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / 92

ভারতের মহারাষ্ট্রে ক্রিকেটারদের বহন করা একটি মিনিবাসে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই নিহত হযেছেন চার ক্রিকেটারের। এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে ভারতের মহারাষ্ট্রের অমরাবতী জেলায় একটি মিনিবাসে করে ক্রিকেটারা একটি টেনিস-বল ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ৪ ক্রিকেটার হলেন- শ্রীহরি রাউত, জুশ বাহালে, সুইয়াশ আম্বারতে ও সন্দেশ পাদার। এছাড়া গুরুতর আহত ক্রিকেটারদের মধ্যে আছেন প্রজ্জ্বল বৌছে, লৌকিক পায়মাসে, ময়ূর নাগপুরে, মঙ্গেশ পান্ডে এবং হরিশ ধাগে।
জানা যায় একটি লরির সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত ৫ ক্রিকেটারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্রিকেটারদের বহন করা মিনিবাস সকাল সাড়ে ৭টায় যাত্রা শুরু করে। এর এক ঘণ্টা পর বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট মিক্সচার ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কায় এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় প্রায় ২১ জনের মতো যাত্রী সেই মিনিবাসে ভ্রমণ করছিলেন। চারজন ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়া ১০ জন গুরুতর আহত হয়েছেন। তবে আমরা কোনো দেরি না করে তাদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করেছি। ট্রাকচালককে আমরা ইতোমধ্যে গ্রেপ্তার করেছি।

Please Share This Post in Your Social Media

মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ৪ ক্রিকেটার নিহত

প্রকাশ : ১২:২২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪