০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১০০ সহকারী জজ নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইন ডেস্ক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
  • প্রকাশ : ০৯:১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • / 55

সহকারী জজ নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (১৭শ বিজেএস) এবার নিয়োগ পাবেন ১০০ জন। পদসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য জানান বিজেএসসির সহকারী সচিব ইয়াসমিন বেগম।
এর আগে, সোমবার (১৯ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এতে বলা হয়েছে, আগামী ৩ মার্চ থেকে আবেদন শুরু হবে। প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এই পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ৩০,৯৩৫ থেকে ৬৪,৪৩০ টাকা।
যারা আবেদন করতে পারবন
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
তবে শর্ত হলো, ওই ব্যক্তিকে আইন বিষয়ে স্নাতক বা স্নাতক (সম্মান) বা আইন বিষয়ে স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ প্রাপ্ত হতে হবে। আইন বিষয়ে স্নাতক অথবা স্নাতক (সম্মান) অথবা ক্ষেত্রমতে স্নাতকোত্তর পরীক্ষায় অবতীর্ণ কোনো প্রার্থী আবেদনপত্র দাখিল করতে পারবেন। তবে ওই পরীক্ষা আবেদনপত্র দাখিলের শেষ তারিখে বা তার আগে শেষ হতে হবে।
১ জানুয়ারি ২০২৪ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়সের বিষয়টি গণনা করা হবে এসএসসি/সমমান পরীক্ষার সনদ অনুযায়ী।
আগ্রহী প্রার্থীদের জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করার পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে নিবন্ধন ফি বাবদ ১ হাজার ২০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

১০০ সহকারী জজ নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশ : ০৯:১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪