১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ৩০ শতাংশ ফসল ও খাদ্য অপচয় হয়: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
  • প্রকাশ : ০৭:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • / 64

বাংলাদেশে সংগ্রহের পর বিভিন্ন পর্যায়ে প্রায় ৩০ শতাংশ ফসল ও খাদ্য নষ্ট এবং অপচয় হয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীলঙ্কার কলম্বোতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৭তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে ‘খাদ্য ও পানি সংরক্ষণ এবং খাদ্য অপচয়রোধ’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, খাদ্য নষ্ট ও অপচয় খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এর পরিমাণ কমাতে পারলে আমাদের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, কৃষি খাতে বর্তমান সরকারের অগ্রাধিকার হলো ফসলের সংগ্রগ পরবর্তী নষ্ট ও অপচয় কমিয়ে আনা। সে লক্ষ্যে সরকার ৫০-৭০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের কৃষিযন্ত্র দিয়ে যাচ্ছে।
ড. মো. আব্দুস শহীদ বলেন, বহুমুখী হিমাগার নির্মাণ, বহুফসলের সমন্বিত সংরক্ষণাগার নির্মাণ ও শাকসবজি পরিবহনে রেফ্রিজারেটেড ভেহিকল প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। এ ছাড়াও কৃষি প্রক্রিয়াজাতকরণে গুরুত্বারোপ করা হচ্ছে।
এ সময় তিনি খাদ্য নষ্ট ও অপচয়ের পরিমাণ কমাতে ফসল তোলা, মাড়াই, পরিবহণ ও সংরক্ষণে বিশাল বিনিয়োগ প্রয়োজন বলেও জানান।
মন্ত্রী বলেন, সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে, তারপরও এসব খাতে বেসরকারি ও বিদেশী বিশাল বিনিয়োগ প্রয়োজন। আমরা এখন সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) অগ্রাধিকার দিচ্ছি। বিদেশী বিনিয়োগ আনার বিষয়ে এফএও সহযোগিতা করতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মাহমুদুর রহমান, এফএওর বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি।

Please Share This Post in Your Social Media

দেশে ৩০ শতাংশ ফসল ও খাদ্য অপচয় হয়: কৃষিমন্ত্রী

প্রকাশ : ০৭:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪