০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সাভারে ৪ ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৫:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / 62
সাভার প্রতিনিধি
সাভারে চারটি ইটভাটাকে মোট ২২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার সাভারের আমিনবাজার এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মাটির ব্যাবহারে ত্রুটি ও নিষিদ্ধ এলাকায় স্থাপিত হওয়ায় এবিএস ব্রিক্স ও বিসিএম বৃক্ষকে ৬ লাখ করে মোট ১২ লাখ টাকা এবং মাটির ব্যবহারের ত্রুটির জন্য ফাহাদ ব্রিক্স ও ডিবিএস ব্রিক্সকে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়ে। এছাড়া, এবিসি ও বিসিএম ভাটা দুটির ছাড়পত্র না থাকায় ভাটা দুটিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিসিএম ব্রিক্সকে আংশিক গুড়িয়ে দেওয়া হয়েছে।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলেও জানান তিনি।
এ ছাড়া, সাভারের আরাপাড়া এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একটি অটোরিকশার ব্যাটারি চার্জিং প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।