০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু,শনাক্ত ৭৩

অনলাইন ডেস্ক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
  • প্রকাশ : ০৮:৩৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • / 55

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে দেশে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৮৭ জনে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ১১৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৭১৭ টি নমুনা পরীক্ষায় ৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৬৬ জনই ঢাকার রোগী। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ১৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৩২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ১৮০ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ।

Please Share This Post in Your Social Media

করোনা আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু,শনাক্ত ৭৩

প্রকাশ : ০৮:৩৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪