০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ সেশনে রোমাঞ্চকর লড়াই

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৯:৫৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • / 61
 
স্পোর্টস ডেস্ক
শেষদিনে অনায়াসে বাংলাদেশি বোলারদের শাসন করেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান মায়ার্স এবং বোনার। দু’জন মিলে গড়েন ২১৬ রানের বিশাল জুটি। এই জুটিই ম্যাচ থেকে অনেকটা ছিটকে দেয় বাংলাদেশকে। তবে তৃতীয় সেশন শুরু হতে না হতেই বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম এবং নাঈম হাসান। 
তাইজুল ইসলামের ঘূর্ণিতে আউট হন বোনার। তার ব্যাট থেকে আসে ৮৬ রান। এরপর জার্মেইন ব্ল্যাকউডও ফিরে যান দ্রুত। ব্যক্তিগত ৯ রান করে নাঈম হাসানের বলে বোল্ড হন তিনি। 
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ৩৩৪ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন ৬১ রান। হাতে আছে এখনও ৫টি উইকেট।  উইকেটে ১৬‌১ রান নিয়ে অপরাজিত আছেন মায়ার্স। অন্য প্রান্তে আছেন জশুয়া দ্য সিলভা। তার সংগ্রহ ৬ রান।
এর আগে পঞ্চম দিনের সকালের সেশনে কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশি বোলাররা।

Please Share This Post in Your Social Media

শেষ সেশনে রোমাঞ্চকর লড়াই

প্রকাশ : ০৯:৫৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১