০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছরে ৩১ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
  • প্রকাশ : ১০:৫১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / 61

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ইউক্রেনীয় সৈনিকদের সংখ্যা নিয়ে করা রাশিয়ান দাবিকে ‘মিথ্যাচার’ বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।
জেলেনস্কি জানান, রাশিয়া পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে গত দুই বছরে ৩১ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। প্রথমবারের মতো ইউক্রেন এই যুদ্ধে মৃতের সংখ্যা প্রকাশ করলো।
রোববার কিয়েভে এক আলোচনায় অংশ নিয়ে জেলেনস্কি বলেন, এই যুদ্ধে ইউক্রেনীয়দের মহান আত্মত্যাগ ইতিহাস মনে রাখবে।
তিনি আরোও বলেন, কিয়েভ আহতদের সংখ্যা প্রকাশ করবে না, কারণ এটি রাশিয়ানদের সামরিক পরিকল্পনায় তৈরিতে সহায়তা করতে পারে।
জেলেনস্কি বলেন, যুদ্ধে এখন পর্যন্ত ৩১ হাজার ইউক্রেনীয় সৈন্য মারা গেছে, সংখ্যাটি তিন লক্ষ বা দেড় লক্ষ নয়। পুতিন এবং তার মিথ্যাবাদী চক্র নিহতের যেই সংখ্যা বলছে তা সঠিক নয়।
যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের এলাকাগুলোতে কয়েক হাজার বেসামরিক মানুষ মৃত্যুবরণ করেছেন, কিন্তু প্রকৃত সংখ্যা জানা যায়নি। তাদের মধ্যে কতজন মারা গেছে, কতজন নিহত হয়েছে, কতজনকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কতজনকে নির্বাসিত করা হয়েছে তা কিয়েভ জানেনা।
এই প্রথমবার ইউক্রেনের পক্ষে সামরিক মৃত্যুর সংখ্যা প্রদান করা হলো, যা একটি বিরল ঘটনা। অনুমান করা হচ্ছে মৃতের সংখ্যা অনেক বেশি।
মার্কিন কর্মকর্তারা গত বছরের আগস্টেই ইউক্রেনের নিহত সেনা সংখ্যা ৭০ হাজার এবং আহত এক লক্ষ ২০ হাজার বলে উল্লেখ করেছিলো।
নিজের বক্তব্যে রাশিয়ার ক্ষয়ক্ষতির প্রসঙ্গ টেনে এনে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এক লক্ষ আশি হাজার রুশ সৈন্য নিহত হয়েছে এবং আরও কয়েক হাজার হয়েছে আহত।

Please Share This Post in Your Social Media

দুই বছরে ৩১ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে: জেলেনস্কি

প্রকাশ : ১০:৫১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪